হোম > বিশ্ব

আমেরিকা যা চাইবে, তাই করতে রাজি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

বললেন ডোনাল্ড ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘একদল লোক’ ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করবে যতক্ষণ না পর্যন্ত ‘নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গতভাবে ক্ষমতার হস্তান্তর’ নিশ্চিত করা যায়।

ভেনেজুয়েলার ভেতরে কারা এ দলের অংশ হবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজের সাথে কথা বলছিলেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রদ্রিগেজ।

ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর তিনিই প্রথম কর্মকর্তা যে প্রকাশ্যে কথা বলেন। মাদুরো এবং তার স্ত্রীর জীবনের প্রমাণ সরবরাহ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, রদ্রিগেজ ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

রদ্রিগেজ এবং তার ভাই জর্জ, যিনি দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের জোরালো সমর্থকদের মধ্যে অন্যতম। যদিও এটা অনুমেয় যে নিজের জীবন বাঁচাতে ট্রাম্প প্রশাসনের সাথে সহযোগিতা করতে সম্মত হয়েছেন রদ্রিগেজ।-খবর বিবিসি

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার