হোম > বিশ্ব

জলবায়ু পরিবর্তনের প্রভাব, ২০২৫ ছিল যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাজ্যের ইতিহাসে ২০২৫ সাল ছিল সবচেয়ে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল বছরগুলোর একটি—এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা মেট অফিস। সংস্থাটি বলছে, এই রেকর্ড মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের একটি সুস্পষ্ট প্রতিফলন।

আবহাওয়া সংস্থার বিবৃতির বরাত দিয়ে এএফপি জানায়, ১৮৮৪ সাল থেকে তাপমাত্রার রেকর্ড শুরু হওয়ার পর ২০২৫ সাল এখন ২০২২ ও ২০২৩ সালের সঙ্গে সবচেয়ে উষ্ণ বছরের শীর্ষ তিনে রয়েছে। গত বছর যুক্তরাজ্যের বার্ষিক গড় তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস।

বিবৃতিতে বলা হয়, এটি মাত্র দ্বিতীয়বার, যখন যুক্তরাজ্যের বার্ষিক গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করল। এর আগে ২০২২ সালে গড় তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস।

এই প্রবণতার ফলে দেখা যাচ্ছে, ১৮৮৪ সালের পর থেকে সবচেয়ে উষ্ণ পাঁচ বছরের মধ্যে চারটিই ঘটেছে সাম্প্রতিক পাঁচ বছরে। একই সঙ্গে, ইতিহাসের সবচেয়ে উষ্ণ শীর্ষ দশটি বছরই পড়েছে গত দুই দশকের মধ্যে।

তাপমাত্রার পাশাপাশি সূর্যালোকের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে ২০২৫ সাল। মেট অফিস জানিয়েছে, ১৯১০ সাল থেকে সূর্যালোকের হিসাব রাখা শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে রৌদ্রোজ্জ্বল বছর। এ সময় মোট সূর্যালোকের পরিমাণ ছিল ১ হাজার ৬৪৮ দশমিক ৫ ঘণ্টা, যা ২০০৩ সালের আগের রেকর্ডের চেয়ে ৬১ দশমিক ৪ ঘণ্টা বেশি।

সংস্থাটি জানায়, বসন্তে ব্যতিক্রমী মাত্রার রোদ এবং গ্রীষ্মজুড়ে দীর্ঘ সময় পরিষ্কার আকাশ এই রেকর্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মেট অফিসের জলবায়ু অ্যাট্রিবিউশন বিভাগের প্রধান মার্ক ম্যাকার্থি বলেন, এমন উষ্ণ বছর মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রত্যাশিত ফলাফলের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও জানান, প্রতি বছরই রেকর্ড ভাঙবে—এমন নয়, তবে পর্যবেক্ষণ ও জলবায়ু মডেল স্পষ্টভাবে দেখাচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন যুক্তরাজ্যের জলবায়ুকে ক্রমাগত প্রভাবিত করছে।

এসআর

ইসরাইলের সংসদে ভাষণ দিয়ে দৃঢ় সমর্থন ঘোষণা নরেন্দ্র মোদির

চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল কিনছে ইরান

ইমরান খানের বিশেষ চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ পিটিআই

ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যে ভ্রমণের নতুন নিয়ম কাদের জন্য প্রযোজ্য ও কী করতে হবে

বৃহস্পতিবার জেনেভায় ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক : জেলেনস্কি

দুই নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, চলছে নতুন জোটের নীরব অগ্রযাত্রা

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৬

৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান