হোম > বিশ্ব

ইরানের বিক্ষোভকারীদের সাহায্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

টানা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি বিক্ষোভকারীদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যা অভূতপূর্ব। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত!!!’

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ভয়াবহ বিক্ষোভ চলছে। মূলত ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমাবনত অর্থনৈতিক পরিস্থিতির জেরে এই আন্দোলন শুরু হয়। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের আশপাশে প্রথম বিক্ষোভ দেখা দিলেও পরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ক্রমবর্ধমান অস্থিরতার কারণে ইরান ‘বড় বিপদে’ আছে। তিনি জানান, ওয়াশিংটন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার না করতে ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করেন।

এদিকে ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে। দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ কোনো ধরনের সহনশীলতা দেখাবে না।

আরএ/এসআই

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত