হোম > বিশ্ব

হামলা বন্ধে ইরানের প্রতি ১২টি আরব দেশের আহ্বান

আমার দেশ অনলাইন

হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ১২টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের রিয়াদে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে উপসাগরীয় দেশ জর্ডান, আজারবাইজান ও তুরস্কের ওপর ইরানের হামলার নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেন, হামলায় আবাসিক এলাকা, তেল স্থাপনা, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র, বিমানবন্দর, আবাসিক ভবন এবং কূটনৈতিক চত্বরসহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মন্ত্রীরা লেবাননের ওপর ইসরাইলের হামলারও নিন্দা জানিয়েছেন এবং ‘লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’

এই যৌথ বিবৃতি এমন সময়ে এলো, যখন উপসাগরীয় অঞ্চলজুড়ে জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইরান।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে।

আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে বিবৃতিটি জারি করা হয়।

সূত্র: সিএনএন

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

গাজা ইস্যুতে মোদির নীরবতা নিয়ে কঠোর সমালোচনায় সোনিয়া গান্ধী

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করবেন ব্রিটিশ রাজা চার্লস

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

চীনের আইনসভা থেকে ৬ জেনারেল বরখাস্ত