হোম > বিশ্ব

হরমুজের কাছে জলদস্যুবিরোধী অভিযান বাড়াবে দক্ষিণ কোরিয়া

আলজাজিরা

ছবি: সংগৃহীত

জলদস্যু দমনে সোমালিয়ার উপকূলে পরিচালিত অভিযান সম্প্রসারণ করে হরমুজ প্রণালির কাছাকাছি সমুদ্রসীমায় কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে দক্ষিণ কোরিয়ার চেওংহে ইউনিটের মোতায়েনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করবে সরকার। চলতি বছরের শেষ দিকে এ ইউনিটের মোতায়েনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা।

ইয়োনহাপ জানায়, প্রস্তাবটি অনুমোদিত হলে চেওংহে ইউনিটের অভিযান পরিচালনার এলাকা এডেন উপসাগর থেকে বাড়িয়ে আরব সাগরে ওমানের দক্ষিণের সমুদ্রসীমা পর্যন্ত বিস্তৃত হবে। এতে ইউনিটটির কার্যক্রম পরিচালনার পরিধি প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৯৩০ কিলোমিটারে দাঁড়াবে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো সচল রাখতে আন্তর্জাতিক উদ্যোগে দক্ষিণ কোরিয়ার ভূমিকা কী হবে, তা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সহায়তা দিতে ওয়াশিংটনের পক্ষ থেকে অনুরোধ করা হলেও কার্যত তা প্রত্যাখ্যান করেছে সিউল। তবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় নিজেদের ভূমিকা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি।

এএম

হরমুজে মাইন বিস্ফোরণে ২ ট্যাংকার ও ১ টাগবোটে আগুন

ইসরাইল নিয়ে ট্রাম্পের মন্তব্য, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ছক ভাঙলেন যেসব প্রার্থী

ক্ষমতার ভিত নড়িয়ে দিলেন মার্কিন ভোটাররা, এখন কী করবেন ট্রাম্প

ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবে ডেমোক্র্যাটরা

৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আবদুল আল-সাইয়েদের চিন্তা-দর্শন ও রাজনৈতিক উত্থান

যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১

ট্রাম্পের উগ্রবাদের ভরাডুবি

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের