হোম > বিশ্ব

এবার সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

আতিকুর রহমান নগরী

যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর এবার দেশটির সরকারি মানচিত্র ও ওয়েবসাইটে “অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল” শব্দের পরিবর্তে সরাসরি “ফিলিস্তিন” উল্লেখ করা করেছে।

সোমবার ইরানের গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ব্রিটিশ গণমাধ্যম এবং গালফ টুডে-এর খবরে জানানো হয়েছে, এই পরিবর্তনটি দেখা যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যেখানে ইসরাইল এবং ফিলিস্তিন সংক্রান্ত ভ্রমণ পরামর্শ পৃষ্ঠা, বিদেশে ব্রিটিশ মিশনের তালিকা, এবং সরকারি মানচিত্রে এখন “ফিলিস্তিন” নাম ব্যবহৃত হচ্ছে।

প্রসঙ্গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। এবং তিনি এক সংবাদ সম্মেলনে বলেন,‘মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা সংরক্ষণের জন্য কাজ করছি।’

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন বিশ্বব্যাপী ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি আন্দোলন নতুন গতি পেয়েছে। কানাডা ও অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য হচ্ছে তৃতীয় জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো।

এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক সম্মেলনের ঠিক আগেই যুক্তরাজ্য এই পদক্ষেপ নিলো। প্রত্যাশা করা হচ্ছে, ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশ সেই সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ একটি প্রতীকী অগ্রগতি নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পরিবর্তন, যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির