হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২১ জন। শুক্রবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, মধ্য জাভা প্রদেশে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস হয়। এরফলে তিনটি গ্রামের অনেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। খবর আল জাজিরার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই জনের লাশ পাওয়া গেছে আর ২১ জনের সন্ধানে এখনো তল্লাশি চালানো হচ্ছে।

মুহারি বলেন, ভূমিধসের কারণে উদ্ধারকাজে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগে সতর্ক করে দিয়েছে আগামী সপ্তাহগুলোতে বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। ইন্দোনেশিয়া ১৭ হাজার দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যেখানে লাক রাখ মানুষ পাহাড়ি এলাকায় বা প্লাবনভূমির কাছাকাছি বাস করে।

জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার সময়কাল ও তীব্রতাও আগের তুলনায় আরো অনিশ্চিত হয়ে উঠেছে।

এ মাসের শুরুতে দেশটির দূরবর্তী পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত ও আরো আট জন নিখোঁজ হয়।

আরএ

বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

নড়াইল নিয়ে আ.লীগের প্রপাগান্ডায় সুর মেলাচ্ছে ভারতীয় গণমাধ্যম ও পশ্চিমবঙ্গের লেখকরা

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

ড্রোন-ক্ষেপণাস্ত্র ও এআইনির্ভর যুদ্ধ ঠেকানোর পথ কী