হোম > বিশ্ব

পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৯ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

পাকিস্তানের উত্তর বেলুচিস্তানে একটি বাসে হামলা চালিয়ে কমপক্ষে নয় যাত্রীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, নয় যাত্রীকে প্রথমে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর তাদের গুলি করা হয়।

শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাসে বন্দুকধারীরা হামলা চালায়। উত্তর বেলুচিস্তানের ঝোব শহরের কাছে এই ঘটনাটি ঘটে। সশস্ত্র হামলাকারীরা বাস থামিয়ে বেছে বেছে নয়জনকে চিহ্নিত করে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানান, মৃতদেহ বেলুচিস্তানের বারখান জেলার রেখনি হাসপাতালে রাখা হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামিয়ে, তাদের শনাক্ত করে এবং তারপর নয়জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে।’

তিনি বলেন, অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত সেখানে যায়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে, তাদের খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আশেপাশের অঞ্চলে তল্লাশি চলছে।

মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি যাত্রীদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, হামলার জন্য সন্ত্রাসী সংগঠন ফিতনা-ই-হিন্দুস্তানকে দায়ী করেছেন। বুগতি বলেন যে আক্রমণকারীরা ইচ্ছাকৃতভাবে তাদের পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে। এ হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে অভিহিত করেছেন তিনি।

বুগতি বলেন, আক্রমণকারীরা ইচ্ছাকৃতভাবে তাদের পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে। এ হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর এবং সুনির্দিষ্ট।’ বুগতি ফিতনা-ই-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত সব সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরএ

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

স্ত্রী কুরেশির সঙ্গে থাকতে চান নওমুসলিম আয়ুশ, ব্যক্তিস্বাধীনতা দিতে বলল ভারতের আদালত

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ধ্বংসে পরিকল্পিত তৎপরতায় ইসরাইল: বি’তসেলেম

ভুটানে নির্বাচনি সহযোগিতা বাড়াচ্ছে ভারত

দিল্লির সঙ্গে সম্পর্কে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে ঢাকা

ফিলিস্তিনিদের উচ্ছেদে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল

ফিজিতে এইচআইভি জরুরি অবস্থা ঘোষণা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

মমতাকে জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট