হোম > বিশ্ব

ট্রাম্প-পুতিনের বৈঠকের প্রশংসা করে যা বললেন জেলেনস্কি

জেলেনস্কির পোস্ট

আতিকুর রহমান নগরী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠক ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি বলেন, আমরা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ফরম্যাট নিয়ে কাজ করছি।

‘সিকিউরিটি গ্যারান্টি’ বা নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে হতে যাওয়া এই বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান।

সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে আলোচনা করেন।

রুশ প্রেসিডেন্ট ওই বৈঠকের সম্ভাবনা নাকচ না করলেও কোথায় বা কবে সেই বৈঠক হতে পারে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে, ওয়াশিংটনে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলার মধ্যেই সোমবার রাতে ইউক্রেনে ২৭০টি ড্রোন দিয়ে রাশিয়া আক্রমণ করেছে বলে এক্স-এ (X) পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ