হোম > বিশ্ব

পেরুতে দুর্নীতি-দমননীতির বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

পেরুর রাজধানী লিমা ২০ সেপ্টেম্বর পরিণত হয় অগ্নিগর্ভ শহরে। শত শত সরকারবিরোধী বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তরুণদের সংগঠন ‘জেনারেশন জেড’-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে সরকারের সংঘটিত অপরাধ, দুর্নীতি ও বিতর্কিত পেনশন সংস্কারের বিরুদ্ধে জনতা রাস্তায় নামে। পাথর আর লাঠি নিয়ে তারা পুলিশের মুখোমুখি দাঁড়ায়। ছত্রভঙ্গ করতে পুলিশও টিয়ারগ্যাস ছোড়ে। সংঘর্ষে কয়েকজন সাংবাদিক ও অন্তত তিন পুলিশ আহত হন।

বিক্ষোভে অংশ নেওয়া গ্ল্যাডিস নামে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের দিনে গণতন্ত্র আগের চেয়ে কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কাছে মানুষ বন্দি হয়ে পড়েছে। আরেক বিক্ষোভকারী সেলেন আমাসিফুয়েনের দাবি, ‘কংগ্রেস জনগণের আস্থা হারিয়েছে; অথচ তারা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে। তার মেয়াদ শেষ হবে আগামী বছর। তবে ইতোমধ্যেই জনজীবনে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও সংঘটিত অপরাধ সাধারণ মানুষের ক্ষোভকে আরো উসকে দিয়েছে। সাম্প্রতিক জরিপে সরকার ও কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখছে অধিকাংশ নাগরিক।

শ্রীলঙ্কার অর্থনৈতিক পতন, বাংলাদেশের তরুণদের গণঅভ্যুত্থান, ইন্দোনেশিয়ার গণতন্ত্র রক্ষার লড়াই কিংবা ফিলিস্তিনের প্রতিদিনের প্রতিরোধ এসব ঘটনার ধারাবাহিকতায় লিমার এই জনবিস্ফোরণ যেন পেরুর ভবিষ্যৎ রাজনৈতিক পথচিত্র নতুনভাবে আঁকছে।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো