হোম > বিশ্ব

আসামে ভয়াবহ বন্যা, এক দিনে প্রাণ গেল ২১ জনের

আমার দেশ অনলাইন

ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত দুর্ঘটনায় মারা গেছে আরো ২১ জন। এর ফলে চলতি বছরের বন্যায় রাজ্যে মোট মৃত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে । একই সঙ্গে ১৬টি জেলার প্রায় ৫ লাখ ৬৪ হাজার ৬০০ জন বন্যার কবলে পড়েছেন বলে জানিয়েছে আসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মঙ্গলবার গভীর রাতের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৩ জনের মৃত্যু হয়েছে শিবসাগর জেলায়। এছাড়া চরাইদেও জেলায় পাঁচজন, গোলাঘাটে দুজন এবং যোরহাটে একজনের মৃত্যু হয়েছে।

বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার থেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলো সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, উজানে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট এই ভয়াবহ বন্যায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখতে তিনি চরাইদেও, নজিরা, শিবসাগর, সোনারি, যোরহাট ও তেওক এলাকার বন্যাদুর্গত অঞ্চল ও ত্রাণশিবির পরিদর্শন করবেন।

এএসডিএমএ জানিয়েছে, গোলাঘাট, কামরূপ, হোজাই, ডিব্রুগড়, বিশ্বনাথ, ধেমাজি, সোনিতপুর, উদালগুড়ি, নগাঁও, চরাইদেও, কামরূপ (মেট্রো), যোরহাট, তিনসুকিয়া, কার্বি আংলং, লখিমপুর এবং শিবসাগর—এই ১৬ জেলার মোট ৫ লাখ ৬৪ হাজার ৬০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোমবার এই সংখ্যা ছিল ১৫টি জেলার ৩ লাখ ৬৩ হাজারেরও বেশি।

রাজ্যের ৪৪টি রাজস্ব চক্রের অধীন মোট ৮৭২টি গ্রাম এখনো প্লাবিত রয়েছে। এর মধ্যে শিবসাগর জেলায় সর্বাধিক ৩ লাখ ৫৯ হাজার ৫৩৫ জন, যোরহাটে ৮৭ হাজার ৬৬২ জন এবং চরাইদেও জেলায় ৭২ হাজার ৬৪৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বর্তমানে রাজ্যজুড়ে ৭১টি ত্রাণ শিবিরে ১২ হাজার ২৮৪ জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ২০২টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর

যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ

যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি ধরিয়ে দিলে মিলবে ১০ লাখ ডলার: ট্রাম্প

নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা জোটে যোগ দিতে পারে ইরান

লুলার জয় মানতে পারছেন না ট্রাম্প, নির্বাচনকে বললেন কারচুপিপূর্ণ

ইরাকের উপকূলে জাহাজে আগুন, নাবিকদের অবস্থা অজানা