হোম > বিশ্ব

সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেলের দাম বাড়ার কারণে ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৯২.৩৯ রুপিতে নেমে গেছে। মূলত রুপি এদিন ডলারের বিপরীতে আগের দিনের ৯২.৩৫৭৫–এর রেকর্ড নিম্নস্তরকেও অতিক্রম করে।

মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপির মান ১ শতাংশের বেশি কমেছে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজারে হস্তক্ষেপ করায় উদীয়মান অর্থনীতির অনেক দেশের মুদ্রার তুলনায় রুপি তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল রয়েছে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৩.২১ শতাংশে, যা জানুয়ারিতে সংশোধিত হিসাবে ছিল ২.৭৪ শতাংশ। গত প্রায় ১০ মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

এছাড়া খাদ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। এটি আগের মাসের ২.১৩ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ৩.৪৭ শতাংশে। নতুন সংশোধিত সিপিআই সূচকে ভিত্তিবছর ২০২৪ ধরা হয়েছে এবং ভোগ্যপণ্যের তালিকা ২৯৯টি থেকে বাড়িয়ে ৩৫৮টি করা হয়েছে।

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ