হোম > বিশ্ব

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৪৫ হাজার

আতিকুর রহমান, চবি

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে এক বছর দুই মাসের বেশি সময় ধরে। এ সময়ে এমন কোনো দিন নেই যেদিন ইসরায়েলি হামলায় গাজায় কোনো ফিলিস্তিনি প্রাণ হারাননি। গত ২৪ ঘণ্টায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৮ জনে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৬ হাজার ৯৬২ জন আহত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ৫২ জনকে হত্যা করেছে এবং ২০৩ জনকে আহত করেছে। এই সময়ে সাতটি পরিবারে হত্যাকাণ্ড পরিচালনা করেছে ইসরায়েল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পরও ইসরায়েল এই আগ্রাসন বন্ধ করেনি।

দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

ইসরাইলের সম্ভাব্য নতুন শত্রুর তালিকায় দুই মুসলিম দেশ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তান

প্রথম উড়ন্ত ট্যাক্সি স্টেশন নির্মাণের দাবি দুবাইয়ের

লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৪

নিখোঁজ মহাকাশ ও পরমাণু বিজ্ঞানীদের নিয়ে যা বলছে ট্রাম্প প্রশাসন

২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে ইরান: ট্রাম্প