হোম > বিশ্ব

ইরানের বন্দরে মার্কিন অবরোধ সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য: যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে এই অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০ জনেরও বেশি নাবিকের একটি দল থাকে, যারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযান পরিচালনায় অত্যন্ত দক্ষ।’

সেইসঙ্গে সমুদ্রপথে ইরানে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের বন্দরগুলোতে অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে এবং মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সামুদ্রিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।

সামাজিকমাধ্যম এক্সে তিনি বলেন, ‘ইরানের অর্থনীতির আনুমানিক ৯০ শতাংশ সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। অবরোধ কার্যকর হওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে।’

সূত্র: আল জাজিরা

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ