রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি শহরে ভারতের কুসুম গ্রুপের মালিকানাধীন একটি বড় ওষুধ কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত একজন নিহত ও আহত হয়েছেন কয়েকজন। কারখানাটির মূল স্থাপনা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ রপ্তানির মাধ্যমে যাত্রা শুরু করে কুসুম গ্রুপ। বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্তের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি ২০০৯ সালে সুমিতে ওষুধ উৎপাদন কারখানা চালু করে। প্রতিষ্ঠানটি ৫০টির বেশি জেনেরিক ওষুধ তৈরি করে এবং বিভিন্ন দেশে তা বাজারজাত করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার নিন্দা জানিয়ে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হামলায় কারখানাটির ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় নিয়মিত শাহেদ ড্রোন হামলা চালিয়ে আসছে। এর মধ্যেই ইউক্রেন চলতি সপ্তাহে নিজেদের তৈরি এফপি-৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহারের ঘোষণা দিয়েছে।
সূত্র: এনডিটিভি
আরএ