হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে মেক্সিকো নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলে মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছে। মেক্সিকো নৌবাহিনী সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মানবিক মিশনের অংশ হিসেবে বিমানটিতে আটজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুইজনের মৃত্যু হয়েছে। বিমানটিতে থাকা আরও দুইজনকে উদ্ধারে মার্কিন কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ে অভিযান চলছে।

দুর্ঘটনাটি ঘটে বিমানটি টেক্সাসের গালভেস্টনে অবতরণের সময়। এটি একটি বিশেষ মেডিকেল পরিবহন মিশনে অংশ নিয়েছিল, যা মেক্সিকোর একটি ফাউন্ডেশনের সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছিল। এই ফাউন্ডেশনটি গুরুতর দাহজনিত আঘাতপ্রাপ্ত শিশুদের চিকিৎসায় কাজ করে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট র‍্যাডার অনুযায়ী, বিমানটি মেরিদা, ইউকাটান থেকে ১৮:৪৬ জিএমটি সময়ে উড্ডয়ন করেছিল এবং শেষবার ২১:০১ জিএমটি সময়ে গালভেস্টন বে এলাকায় শোলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে দেখা গিয়েছিল।

সূত্র: এফপি

এসআর

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র