হোম > বিশ্ব

ভেনেজুয়েলার প্রতিবেশি ব্রাজিলেও ভূমিকম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ব্রাজিলের কিছু অংশেও। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের ২ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি সীমান্ত রয়েছে।

ভেনেজুয়েলায় বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

সূত্র: আলজাজিরা

আরএ

ইরান এখন ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃত: পেজেশকিয়ান

ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যুদ্ধ নিয়ে ইউরোপের সমালোচনা

১৯৪০ সালের পর ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

‘আমাদের একে অপরকে প্রয়োজন’

ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক

ভেনেজুয়েলায় কঠিন পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার, আহত ৭০০

যে কারণে ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাশে না থাকায় মিত্রদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প