হোম > বিশ্ব

সামরিক সংযোগ স্থাপনে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সামরিক সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

হেগসেথ বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলোচনায় দুই দেশ সামরিক-সামরিক যোগাযোগ শুরু করার বিষয়ে একমত হয়েছে; যা সংঘাত নিরসন এবং উত্তেজনা প্রশমনে সাহায্য করবে। এ নিয়ে শিগগিরই দুই দেশের মধ্যে বৈঠক হবে।

তার মতে, শান্তি, স্থিতিশীলতা এবং সুসম্পর্ক হলই দুই দেশের জন্য ‘সর্বোত্তম উপায়’।

দক্ষিণ কোরিয়ায় চীনের নেতা সি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথে বৈঠক করেন।

হেগসেথ বলেন, ‘আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং আমরা একমত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক কখনো এত ভালো ছিল না।’

তিনি বলেন, ডং ও তিনি ‘সম্মত হয়েছেন যে, যেকোনো উদ্ভূত সমস্যার ক্ষেত্রে সংঘাত প্রতিরোধ ও উত্তেজনা কমাতে সামরিক-সামরিক যোগাযোগ চ্যানেল গড়ে তোলা উচিত।’

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত