হোম > বিশ্ব

জাপানে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি স্থগিত করল চীন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

তাইওয়ান ইস্যুতে জাপানের মন্তব্যকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে জাপানে সামরিক কাজে দ্বৈত ব্যবহারযোগ্য (ডুয়াল-ইউজ) পণ্যের রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন।

মঙ্গলবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসামরিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এমন পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এর মধ্যে ড্রোন ও সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ বিরল খনিজ (রেয়ার আর্থ) উপাদানও রয়েছে। জাপানের সামরিক ব্যবহারকারী বা এমন কোনো উদ্দেশ্যে এসব পণ্য রপ্তানি করা যাবে না, যা জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে পারে। একই সঙ্গে চীন সতর্ক করে দিয়েছে, কোনো দেশ বা প্রতিষ্ঠানের ব্যক্তি যদি এই বিধিনিষেধ লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর জবাবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানিয়ে এই পদক্ষেপকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও গভীরভাবে দুঃখজনক” বলে উল্লেখ করেছে। টোকিওর অভিযোগ, চীনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি এবং বিশেষভাবে জাপানকে লক্ষ্য করে নেওয়া হয়েছে। জাপান চীনকে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এসআর/এসআই

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ