হোম > বিশ্ব

চুক্তি না হলে ইরানে আবার হামলা শুরুর হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি না করলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করে নিতে পারেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, কিন্তু (ইরানের বন্দরগুলোর ওপর) অবরোধ বহাল থাকবে। কাজেই একটি অবরোধ থাকবে, সেই সঙ্গে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে।’

দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় রয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প