হোম > বিশ্ব

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

আমার দেশ অনলাইন

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি বলেছেন, কখনোই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত না করার বিষয়ে সম্মত হয়েছে ইরান। জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনার পর সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। খবর আল জাজিরার।

শুক্রবার বুসাইদি বলেন, তার বিশ্বাস ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি নিয়ে যেসব বাধা রয়েছে, তা কয়েক মাসের মধ্যে সমাধান করা যেতে পারে।

তিনি বলেন, ‘একটি শান্তিচুক্তি আমাদের নাগালের মধ্যে ... যদি আমরা কেবল কূটনীতিকে প্রধান্য দিতে পারি।’

তিনি বলেন, ইরান কখনোই পরমাণু বোমা তৈরি করবে না বিষয়টা নিশ্চিত করতে পারাই হবে গুরুত্বপূর্ণ অর্জন।

বুসাইদি বলেন, ‘এখন আমরা ইউরোনিয়েমের শূন্য মজুতের কথা বলছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমৃদ্ধ ইউনেরেনিয়াম মজুত করতে না পারলে বোমা তৈরি করা সম্ভব নয়।’

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সাম্প্রতিক মার্কিন দাবি সম্পর্কে আল বুসাইদি বলেন, ‘আমি বিশ্বাস করি ইরান সবকিছু নিয়ে আলোচনা করতে প্রস্তুত’।

আরএ

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন