হোম > বিশ্ব

ইসরাইলের ফেরত দেওয়া অধিকাংশ ফিলিস্তিনি মৃতদেহ বিকৃত

আতিকুর রহমান নগরী

ইসরাইল থেকে ফেরত পাওয়া ফিলিস্তিনি মৃতদেহগুলোর অধিকাংশই বিকৃত অবস্থায় রয়েছে, এবং বেশ কয়েকটি মৃতদেহের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছেন গাজার চিকিৎসকরা।

চিকিৎসক ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা জানায়, ইসরাইলি ও ফিলিস্তিনি মৃতদেহ ফেরতের প্রক্রিয়ায় পার্থক্য স্পষ্ট। ইসরাইলি মৃতদেহগুলোর ক্ষেত্রে পরিচয়, মৃত্যুর স্থান ও পরিস্থিতি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে, কারণ হামাস এ সংক্রান্ত তথ্য সরবরাহ করেছে। কিন্তু ফিলিস্তিনি মৃতদেহগুলোর ক্ষেত্রে কোনো পরিচয় নেই— কেবল সাদা কাফনের ওপরে নম্বর লেখা আছে।

গাজার নাসের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অনেক পরিবার হাসপাতালে এসে তাদের প্রিয়জনদের চেনার চেষ্টা করলেও অধিকাংশ মরদেহই অচেনা অবস্থায় রয়েছে। মৃতদেহগুলোর মধ্যে অনেকগুলিতে নির্যাতনের চিহ্ন রয়েছে, এবং অধিকাংশই বিকৃত অবস্থায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ২৮৫টি মরদেহ হস্তান্তর করেছে। এর মধ্যে অল্প কয়েকটিরই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

যেসব মরদেহের পরিচয় শনাক্ত করা যাবে না, সেগুলোকে দেইর আল-বালাহ অঞ্চলে গণকবরে দাফন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির