হোম > বিশ্ব

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন মারা গেছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি নৌকায় ২৬ জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে চারজন মারা গেছেন। খবর আল জাজিরার।

রেড ক্রিসেন্ট আরো জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৯ জন যাত্রী। যাদের মধ্যে দুজন মিসরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। তাদের মধ্যে আটটি শিশুও ছিল। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আল-খুমস একটি উপকূলীয় শহর, যা রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের সময় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপে আসা অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের জন্য একটি ট্রানজিট রুট হয়ে উঠেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, উপকূলরক্ষী এবং আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে লাশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়া উপকূলে একটি রাবার নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের