হোম > বিশ্ব

এবার লোহিতসাগর বন্ধ করার হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিতসাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সামরিক বাহিনী। বুধবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিতসাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

আবদুল্লাহি আরও বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিতসাগরে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না। জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থরক্ষায় ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। তবে এই অবরোধের মধ্যেই মঙ্গলবার বেশ কিছু জাহাজকে ইরানি বন্দর থেকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

আজ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির দক্ষিণ দিকের বন্দরগুলো থেকে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইরানি বাণিজ্যিক জাহাজ বিশ্বের বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছে বলে দাবি করেছে তাসনিম নিউজ।

প্রসঙ্গত, গত শনিবার ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধের ঘোষণা দেন। গত সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ শুরু হয়।

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ