হোম > বিশ্ব

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি, কাতারের আশাবাদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হবে বলে আশাবাদী কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে এ কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না বলেও নিশ্চিত করেন আল-আনসারি।

তিনি আরো বলেন, ‘কাতার বিশেষ করে ওমানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করছে। আশা করছে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি চুক্তি হবে।’ আনসারি বলেন, উত্তেজনা প্রশমন ও সংলাপের আহ্বান অব্যাহত রেখেছে কাতার।

আর-আনসারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারীরা একে অপরের সঙ্গে কথা বলছেন। দুই পক্ষের মধ্যে চুক্তির খসড়াগুলো আদান-প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, কাতারের অবস্থান হলো, প্রণালিটি পুনরায় খুলে দিতে হবে এবং এটি যেভাবে সব সময় পরিচালিত হয়ে আসছে, সেভাবেই চালু করতে হবে। মূলত, প্রণালিটিতে নৌচলাচলের স্বাধীনতা থাকতে হবে, যেখান দিয়ে সাধারণত বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। এই মুহূর্তে, দিনে মাত্র কয়েকটি জাহাজ চলাচল করতে পারছে।

ইরানিরা বলেছেন, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের জন্য ফি দিতে হবে, যা মানবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আল-আনসারি বলেন, কাতার মনে করে, বিষয়টি আঞ্চলিক পর্যায়েই নিষ্পত্তি হওয়া উচিত।

সূত্র: আল জাজিরা

আরএ

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি

অমুসলিমদের ভয় কাটাতে ব্রিটেনে শতাধিক মসজিদ উন্মুক্ত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮