হোম > বিশ্ব

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের হায়দ্রাবাদে পানি শুকিয়ে যাওয়া সিন্ধু নদী

ভারতের সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান দেশটির আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক।

এ বিষয়ে কমপক্ষে তিনটি আইনি বিকল্পের ওপর কাজ করছে ইসলামাবাদ, যার মধ্যে চুক্তির মধ্যস্থতাকারী বিশ্বব্যাংকের কাছে বিষয়টি উত্থাপন করাও হয়েছে।

আকিল মালিক জানান, পাকিস্তান স্থায়ী সালিশি আদালত বা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথাও বিবেচনা করছে। সেখানে দেশটি অভিযোগ করতে পারে, ভারত ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল’ অব ট্রিটিজ লঙ্ঘন করেছে।

গত সপ্তাহে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় পর্যটক হতাহতের ঘটনার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এসব পদক্ষেপের মধ্যে ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে সই হওয়া সিন্ধু পানিবণ্টন চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার