হোম > বিশ্ব

শান্তি আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিকের সঙ্গে বৈঠক করেছেন। তেহরানে অনুষ্ঠিত বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং আলোচনার সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

আরাগচি বলেন, শান্তির পথে প্রধান বাধা হলো যুক্তরাষ্ট্রের হুমকি ও উস্কানিমূলক বাগাড়ম্বর এবং যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব ও অসততা।

তিনি বলেন, হরমুজ প্রণাললি নিয়ে উত্তেজনার কারণ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা।

আরাগচি আরো বলেন, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী এই কৌশলগত জলপথের জন্য বিধিমালা তৈরি করছে।

ক্রাভিক এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, নরওয়ে গণতন্ত্রের প্রচেষ্টাকে সমর্থন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে পরামর্শ দিতে প্রস্তুত।

সূত্র: জিও নিউজ

আরএ

হরমুজে অচলাবস্থায় রেকর্ড গতিতে কমছে তেলের মজুত: আইইএ

নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাতের আদেশ

দক্ষিণ কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক

পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে শপথ নিলেন শুভেন্দু

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ সারমাত ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষা চালাল রাশিয়া

হরমুজ প্রণালি নিয়ে বিধিমালা তৈরি করছে ইরান: আরাগচি

সামাজিক মাধ্যমে মেয়রের স্ত্রীর সমালোচনা, পুরো পুলিশ বিভাগ বরখাস্ত

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য: ট্রাম্প

হরমুজ প্রণালিতে ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত

জ্বালানি সংকটে গাড়িবহর অর্ধেকে নামিয়ে আনছেন মোদি