হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কানাডাকে ১৯০ কূটনীতিকের আহ্বান

আমার দেশ অনলাইন

ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ১৯০ কূটনীতিক। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবানন পরিস্থিতির জন্য কানাডীয় এসব কূটনীতিক দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারকে এই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দ্য কানাডিয়ান প্রেসের তথ্যমতে, ১৯০ জন সাবেক কূটনীতিক একটি চিঠিতে স্বাক্ষর করে বলেন, ‘কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা না হলে ইসরাইলি সরকার আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে উপেক্ষা করা অব্যাহত রাখবে এবং বসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।’

লেবানন পরিস্থিতির কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘যদিও কানাডা হিজবুল্লাহ সম্পর্কিত ইসরাইলের বৈধ নিরাপত্তা উদ্বেগ স্বীকার করে, তাহলে পুরো শহর ধ্বংস করা এবং বিপুলসংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।’

গাজা উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কর্মকাণ্ডের জবাবে ব্যবস্থা নিতে কানাডার ওপর যখন অভ্যন্তরীণ চাপ বাড়ছে, তখন এই আবেদন এলো।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো