হোম > বিশ্ব

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

আলজাজিরা

ফাইল ছবি

ইয়েমেনের আল-জাওফ অঞ্চলের আকাশসীমায় সৌদি আরবের একটি সশস্ত্র গোয়েন্দা বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান সমর্থিত হুথিরা।

হুথিদের দাবি, সংঘাতের তীব্রতা বাড়তে শুরু করার পর থেকে এটি তাদের ভূপাতিত করা পঞ্চম বিমান। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে তিন ঘণ্টার মধ্যে তিনটি ড্রোন ও রিয়াদ অভিমুখী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোট।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আল-জাওফ অঞ্চলের আকাশসীমায় শত্রুতামূলক অভিযান চালানোর সময় সৌদি আরবের বিমানটি ভূপাতিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারি এ দাবি করেন। তিনি বলেন, সংঘাতের তীব্রতা বাড়তে শুরু করার পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা পঞ্চম বিমান।

এদিকে ইয়েমেনে হুথিবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, জোটের বাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলে আরো একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।

তার দাবি, গত তিন ঘণ্টায় ওই অঞ্চলে এটি তৃতীয় ড্রোন, যেটি ভূপাতিত করার দাবি করেছে জোট। এ ছাড়া রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে তাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার এবং জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্র থেকে প্রকাশিত খবর অনুসরণ করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

এএম

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত