হোম > বিশ্ব

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: সিএনবিসি

তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যারা মার্কিন নাগরিক নন তাদের জন্য সকল ফেডারেল সুবিধা ও ভর্তুকি বাতিল করা হবে। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালের দেয়া পোস্টে তিনি একথা জানান। খবর সিবিএস নিউজের।

ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। তবে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে কোন দেশ বিবেচিত হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

তিনি বলেন, পূর্বসূরী জো বাইডেনের সময় দেয়া লাখ লাখ অভিবাসন অনুমতি বাতিল করবেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য যারা ‘প্রয়োজনীয় নয়’ কিংবা ‘যুক্তরাষ্ট্রকে ভালোবাসে না’, তাদের সবাইকে অপসারণ করা হবে।

ট্রাম্প আরো বলেন, যারা মার্কিন নাগরিক নন তাদের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করা হবে। সেইসঙ্গে তিনি জানান, ‘ঘরোয়া শান্তি নষ্টকারী’ নাগরিকদের নাগরিকত্বও বাতিল করা হবে।

আরএ

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ!

পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব

মধ্যপ্রাচ্যে নতুন জোট, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের

যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়ার প্রতি দক্ষিণের আহ্বান

ঢাকায় পাকিস্তান ও ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধ করতে হবে : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

যেভাবে সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে তুরস্ক