হোম > বিশ্ব

কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯

আতিকুর রহমান নগরী

কাশ্মীরের শ্রীনগরে ঘটনাস্থলের পাশে টহল দিচ্ছে পুলিশ। ছবি : এপি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের একটি থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

গত শুক্রবার রাতে শ্রীনগর সংলগ্ন নওগাঁও থানায় এ ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের কর্মকর্তা। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও বিস্ফোরণে মারা যান।

সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা বিস্ফোরক পদার্থ পরীক্ষা করার সময় বিস্ফোরণটি ঘটে।

আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নওগাঁ থানা-পুলিশ ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টি সুরাহা করেছিল। পোস্টারের সূত্র ধরে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে আদিল আহমেদ নামের এক চিকিৎসককে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়। তিনি এমন পোস্টার লাগাচ্ছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে বহিরাগতদের ওপর বড় হামলার হুঁশিয়ারি ছিল। তাকে গ্রেপ্তারের পর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়, যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে। সূত্র : এনডিটিভি

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের