হোম > বিশ্ব

প্রাথমিক গণনায় ভবানীপুরে মমতার চেয়ে এগিয়ে শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

আমার দেশ অনলাইন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ভবানীপুর আসনের লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পিছিয়ে আছেন। এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

বৃহত্তর কলকাতা জেলার অন্তর্গত ভবানীপুর আসনটি ২০১১ সাল থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি।

তৃণমূল কংগ্রেস প্রধানের সাবেক ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু গত নির্বাচনে মমতাকে চমকে দিয়েছিলেন। তিনি ২ হাজারের কম ভোটে তাক হারিয়ে ঐতিহাসিক নন্দীগ্রাম আসনটি জিতে নেন। এর ফলে তৃণমূলপ্রধান তার বিধানসভা আসনটি ধরে রাখতে ভবানীপুর থেকে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হন।

এবারের নির্বাচনের আগে শুভেন্দু আবারও মমতার বিরুদ্ধে অবস্থান নেন এবং এবার তার পারিবারিক ঘাঁটি নন্দীগ্রাম ও ভবানীপুর থেকেও প্রার্থিতা ঘোষণা করেন। তিনি নন্দীগ্রাম আসনেও এগিয়ে আছেন।

সূত্র: এনডিটিভি

আরএ

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার