হোম > বিশ্ব

গাজায় আটক জিম্মিরা কবে মুক্তি পাবে, জানালেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

গাজায় আটক সব জিম্মি, এমনকি মৃতদের দেহও সোমবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তির জন্য অনেক কিছুই ঘটছে। আমরা মনে করছি, তারা সবাই সোমবার ফিরে আসবে। এর মধ্যে মৃতদের দেহও অন্তর্ভুক্ত থাকবে।

রিপাবলিকান এই প্রেসিডেন্ট জানান, এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরাইল তাদের সেনা নির্দিষ্ট সীমারেখার পেছনে সরিয়ে নেবে, যা মিসরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে। এই চুক্তি শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির ঢেউ তুলতে পারে, এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানও এতে ভূমিকা রাখতে পারে।

ট্রাম্প বলেন, এটা শুধু গাজা নিয়ে নয়, এটা মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে। আমি বিশ্বাস করি, ইরানও এই পুরো শান্তি প্রক্রিয়ার অংশ হবে। বিশ্ব এই চুক্তির পেছনে এক হয়েছে। এটি ইসরাইলের জন্য দারুণ, মুসলমানদের ও আরব দেশগুলোর জন্য দারুণ এবং আমাদের দেশ— যুক্তরাষ্ট্রের জন্যও দারুণ।

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র