হোম > বিশ্ব

বিদেশে বিয়ের আয়োজন এড়িয়ে চলার আহ্বান মোদির

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

বিদেশে বিয়ের অনুষ্ঠান আয়োজন এড়িয়ে চলতে ভারতীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরান যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে জ্বালানি সাশ্রয়েরও পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার এক জনসভায় দেওয়া ভাষণে মোদি বলেন, ‘আমাদের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে হবে। যেসব শহরে মেট্রো লাইন আছে, সেখানে আমাদের মেট্রোতে যাতায়াত করা উচিত।’

তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ওপর বিশেষ জোর দিতে হবে।’ তিনি ভারতীয়দের স্বর্ণের গয়না না কিনতে এবং বিদেশে ভ্রমণ ও দেশের বাইরে বিয়ের আয়োজন এড়িয়ে চলার আহ্বান জানান।

মোদি বলেন, ‘মধ্যবিত্তদের মধ্যে বিদেশে বিয়ে, ভ্রমণ এবং ছুটি কাটানোর একটি ক্রমবর্ধমান সংস্কৃতি তৈরি হচ্ছে। আমাদের অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত করা উচিত।’

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে অনেকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেছে নিচ্ছেন।

১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারত মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ভারত।

সূত্র: সিএনএন

আরএ

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার