হোম > বিশ্ব

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির পাঁচ স্থাপনায় হামলার দাবি হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, হামলায় সরাসরি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা ও খামিস মুশাইত শহরের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে।

হুথিদের দাবি, তৃতীয় হামলাটি চালানো হয়েছে জিজান তেল শোধনাগারে। এতে লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়িয়া গ্যাস প্ল্যান্টেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।

পঞ্চম অভিযানে আল-শুকাইক ও জিজান বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইয়াহিয়া সারি। এতে বিদ্যুৎকেন্দ্র দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হুথিরা।

তবে হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন হামলা মোকাবিলায় ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত

মুসলিম বিশ্বের ও নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো গভীর হবে: স্পিকার হাফিজ উদ্দিন

ভারতে টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়, ৭ শিক্ষককে হেনস্তা

হরমুজে শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১৮

পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধের পার্লামেন্টে বিশেষ সম্মাননা