হোম > বিশ্ব

ব্রাজিলে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার দাবি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্রাজিলে সফরের সময় আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সাও পাওলোতে তার পূর্ব পরিকল্পিত উপস্থিতি উপলক্ষে ব্রাজিল-প্যালেস্টাইন ইনস্টিটিউট (আইবিআরএসপিএএল) ফেডারেল বিচার বিভাগের কাছে তার গ্রেপ্তারের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছে। বেনেট সাও পাওলোর হেব্রেইকা ক্লাবে ব্রাজিল-ইহুদি কমিউনিটির এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

আইবিআরএসপিএএল -এর অনুরোধে বেনেটের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং বিশেষ করে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপন করা হয়েছে। ইনস্টিটিউটের সভাপতি আহমেদ শাহাদা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বেনেটের ব্রাজিলীয় ভূখণ্ডে প্রবেশ একটি ‘আইনি সুযোগ’ তৈরি করেছে। এর ফরে গুরুতর আন্তর্জাতিক অপরাধের সন্দেহ প্রমাণিত হলে, বেনেটের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপে কার্যকর করার অনুমতি সুযোগ সৃষ্টি হবে।

শাহাদা আরো বলেছেন, ব্রাজিলের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির ফলে ফেডারেল বিচার বিভাগ এ ধরনের মামলায় তদন্ত শুরু করতে সক্ষম। জেনেভা কনভেনশন ও রোম সংবিধি জাতীয় আইনে অন্তর্ভুক্ত থাকায়, গুরুতর অপরাধের অভিযোগে যে কেউ ব্রাজিলে প্রবেশ করলে তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা