হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৯

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন মানুষ। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১৭ আগস্ট) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর জাকার্তা পোস্টের।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এ সময় আশপাশের এলাকায় ব্যাপক কম্পন তৈরি হয়।

এরআগে গত সপ্তাগে পাপুয়াতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো পাপুয়ার আবেপুরা শহর থেকে প্রায় ১৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্প সক্রিয় অঞ্চল। এখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয়েছে, যা অনেক ভূমিকম্প সৃষ্টি করে। ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিকেতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।

২০১৮ সালে, সুলাওয়েসির পালুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়। আর ২০০৪ সালে আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি দেখা দেয়। মারা যায় এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

আরএ

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে