হোম > বিশ্ব

নতুন সরকারের নেতৃত্বে জুলাই আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো: রাকিব

প্রতিনিধি, জবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বর্তমানে নতুন সরকার গঠিত হয়েছে, সেই নতুন সরকারের নেতৃত্বে আমরা আমাদের জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা এবং দাবি রয়েছে তা বাস্তবায়ন করবো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই এবং গণঅভ্যুত্থানের যে শপথ আমরা নিয়েছি তার প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে। সেই শপথ থেকে আমরা কখনো পিছু পা হবো না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল বল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবো।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহবায়ক( দপ্তর সম্পাদক) সাইদুর রহমান মিন্টু, কবি নজরুল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু, কলেজ শাখার সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ প্রমুখ।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইরফান আহমদ ফাহিম সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শাখার সদস্য সচিব নাজমুল হাসান।

বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করবেন ব্রিটিশ রাজা চার্লস

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

চীনের আইনসভা থেকে ৬ জেনারেল বরখাস্ত

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরাইলি বাহিনী: নেতানিয়াহু

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

সহজে মিটছে না মেলোনি-ট্রাম্পের বিরোধ