হোম > বিশ্ব

ইসরাইলের বিমান হামলায় প্রাণে রক্ষা পেলেন ডাব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তেদরস আধানম গেব্রেয়াসুস। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি গোষ্ঠীকে লক্ষ করে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডাব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। দেশটির রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালায় ইসরাইল।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ডাব্লিউএইচও প্রধান লিখেছেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনি ও তার সহকর্মীরা একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে যান। ঠিক সেসময়ই এ হামলা চালানো হয়। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া তাকে বহনকারী বিমানের এক ক্রু আহত হয়েছেন। তবে বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্য সদস্যরা নিরাপদে আছেন। হামলার কারণে তাদের যাত্রায় বিলম্ব ঘটেছে।’

জাতিসংঘের বন্দি কর্মকর্তাদের মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতি মূল্যায়নের জন্য ইয়েমেন সফর করেন তিনি। এ হামলায় বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে ও ডিপারচার লাউঞ্জ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের ব্যবহৃত অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও বন্দরগুলোয় হামলা চালিয়েছে। এসব স্থাপনা ইরান থেকে অস্ত্র আনা এবং ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের প্রবেশের জন্য ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

হুথিরা গাজার পক্ষ নিয়ে বারবার ইসরাইলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার