হোম > বিশ্ব

লেবাননের শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

দক্ষিণ লেবাননের ঘনবসতিপূর্ণ আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় মঙ্গলবার রাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ইসরাইল দাবি করেছে, হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে এর বিপরীতে তারা কোনো প্রমাণ প্রকাশ করে নি। অন্যদিকে হামাস জানিয়েছে, লেবাননে ফিলিস্তিনের শরণার্থী শিবিরে তাদের কোনো সামরিক স্থাপনা নেই, তারা ইসরাইলের অভিযোগকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছে।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, হামলার পর শিবিরের একটি ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা কাজ করছিলেন, আর ওই সময় বন্দুকধারীরা ভিড় সরাতে গুলি ছোড়ে যাতে অ্যাম্বুলেন্স শিবিরে প্রবেশ করতে পারে। আইন আল-হিলওয়ে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবির, যেখানে কয়েক হাজার মানুষ বসবাস করে।

একই রাতে দক্ষিণ লেবাননের আল-তাইরি শহরে ইসরাইলের হামলায় কমপক্ষে একজন বেসামরিক লেবাননী নিহত হন এবং স্কুলবাসের শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। নভেম্বর ২০২৪-এর যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে চলমান ইসরাইলি আক্রমণে ইতোমধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। খান ইউনিসে হামলায় এক নারী ও তার শিশু সন্তান আহত হয়েছে, যদিও অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। সামগ্রিকভাবে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরাইলের আক্রমণে কমপক্ষে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির