হোম > বিশ্ব

২২০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে এক সপ্তাহে ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। একই সময়ে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর ৪৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

১৭ এপ্রিল ইসরাইল ও লেবানন একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও, ইসরাইলি বাহিনী এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। হামলায় শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে এবং উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে ২ মার্চ লেবানন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে।

এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বৃদ্ধি করেছে লেবানন ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: দ্য স্ট্রেটস টাইমস

আরএ

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা