হোম > বিশ্ব

চিন্ময় কৃষ্ণকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার সাড়ে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৬ষ্ঠ বেঞ্চ এই আদেশ দেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্তে অগ্রগতি আনতে প্রয়োজনীয় কিছু বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল। আদালত তা বিবেচনায় নিয়ে ২২ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দিয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে রয়েছেন। কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও সংগঠনের ব্যানারে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪