হোম > বিশ্ব

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ

স্টাফ রিপোর্টার

ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে রোববার থেকে ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কত সময় কার্যকর থাকবে, সে সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য জানা যায়নি। বেন গুরিয়ন ইসরাইলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর।

চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। চ্যানেল ১২ ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে ইসরাইলের মধ্যাঞ্চলজুড়ে সাইরেন বেজে ওঠে। ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তখনও কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।

এনভিডিয়ার শীর্ষ পদে ফেরার চেষ্টা হুয়াংয়ের, সমর্থন করছেন মাস্কের মতো শিল্পপতিরা

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান