হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে চার বছরের মধ্যে সর্বোচ্চ বাড়ল মুদিপণ্যের দাম

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ক্রমাগতভাবে বাড়ছে মূল্যস্ফীতি। গত চার বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ বেড়েছে মুদিপণ্যের দাম। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এপ্রিল মাসে দেশটিতে মুদিপণ্যের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই উল্লম্ফন সেই সতর্কবার্তাকেই সত্য প্রমাণ করে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য খাদ্যপণ্যের খরচ বাড়িয়ে দিচ্ছে।

বার্ষিক ভিত্তিতে, তিন মাস আগের তুলনায় তাজা সবজির দাম ৪৪ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে তুলনামূলকভাবে কম বেড়েছে রুটি ও দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রুটির দাম বেড়েছে ৮ শতাংশ আর দুধ ৬ শতাংশ বেড়েছে।

এদিকে, ইরান যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক কারণ উভয়ের প্রভাবে কফি ও গরুর মাংসের দামে আকস্মিক পরিবর্তন দেখা যাচ্ছে। পরিবহন খরচ বৃদ্ধি এবং ব্যাপক চাহিদার কারণে দাম বাড়ছে। গত তিন মাসে, যুক্তরাষ্ট্রে কফির দাম বার্ষিক ২২ শতাংশের বেশি হারে বেড়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

এক দশক পর চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান

ইরানে ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য-ফ্রান্সের নিরাপত্তা মিশনে যোগ দেবে অস্ট্রেলিয়া

কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের ইঙ্গিত

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬

২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের

আইআরজিসির তেল পরিবহনের তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র