কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই সঙ্গে হামলায় বিমানবন্দরে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় দেশটির সামরিক বাহিনী।
কুয়েতের জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি আরো জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। অন্য ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হবে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টি-১ ভবন ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালায় ইরান।
সূত্র: আলজাজিরা
আরএ