হোম > বিশ্ব

খামেনি নিহত হলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।

সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।'

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি শনিবার হামলা চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন।

তিনি বলেছেন, 'ইরানিরা চুক্তির কাছাকাছি ছিল, কিন্তু আবার সরে গেছে। চুক্তির কাছাকাছি এসেছে আবার সরে গেছে। তখন আমি বুঝতে পেরেছি তারা সত্যিকার অর্থে চুক্তি চায় না।'

খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

ইরানে হামলায় ৪০ জন কর্মকর্তা নিহত

ইরানে ‘রেজিম চেঞ্জের’ সম্ভাবনা কতটা

কে হচ্ছেন খামেনির উত্তরসূরী

খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা

ইরানে যৌথ হামলা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

ইসরাইলি হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

দুবাইয়ের আইকনিক ‘বুর্জ আল আরবে’ ইরানি ড্রোন ভূপাতিত