হোম > বিশ্ব

ইরান যুদ্ধের ধাক্কায় ১০৭ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৭ ডলার ছাড়িয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরো বেড়েছে।

সোমবার সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।

এর মধ্য দিয়ে গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বাড়ার ধারা অব্যাহত থাকল। ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠেছে।

তেলের দামের এই ঊর্ধ্বগতির মধ্যে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

বাব আল-মান্দাব লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।

এএম

ভারতের ‘ককরোচ’ আন্দোলনে মুসলিম তরুণদের ভূমিকা কী

দেশে ফেরত পাঠানো বন্ধে পাকিস্তানকে আফগান শিক্ষার্থীদের আহ্বান

হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় ঝুঁকিতে ভারতের অর্থনীতি

ইরান ইস্যুতে ব্রিকসের নীরবতা, ঐক্যের সীমাবদ্ধতা স্পষ্ট

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান

গাজায় এখনো গণহত্যা চলছে: মার্কিন কংগ্রেস সদস্য

যুদ্ধ শেষে ইরানের তেল সম্পদ দখলে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন

হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত করল ওমান

হুথিদের চাপে কোণঠাসা সৌদি আরব