হোম > বিশ্ব

নাগরিকদের সামরিক প্রশিক্ষণে নতুন কেন্দ্র চালু করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট আই

রাজধানী তেহরানে একটি নতুন সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে ইরান । স্থল আক্রমণের মুখে মার্কিন ও ইসরাইলি বাহিনীর মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত করাই এর লক্ষ্য।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে সাত মাসব্যাপী সংঘাতের সূত্রপাত হয়। ৮ এপ্রিলের যুদ্ধবিরতিতে ৪০ দিনের যুদ্ধের অবসান ঘটলেও বিক্ষিপ্ত সংঘাত অব্যাহত রয়েছে।

তেহরানের হাফত-এ তির স্কয়ারে নতুন এই প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর আগে ইমাম হোসেইন স্কয়ারে একই ধরনের একটি প্রশিক্ষণশিবির চালু করা হয়েছিল। আগামী কয়েক সপ্তাহে এসব কেন্দ্রে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনাসদস্যরা ছদ্মবেশে রং করা বিমানবিধ্বংসী সরঞ্জাম পরিচালনার মহড়া দিচ্ছেন। পাশাপাশি বাধাবিপত্তি অতিক্রমের প্রশিক্ষণ এবং অস্ত্র ব্যবহারে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে ইরানের বাসিজ সংগঠনের প্রশিক্ষণবিষয়ক উপপ্রধান আলি কোসারি জানান, প্রশিক্ষণের জন্য ১ হাজার ব্যাটালিয়ন প্রস্তুত রাখা হয়েছে। তিনি সমাজের সর্বস্তরে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কোসারি বলেন, শত্রুপক্ষ যদি আবারও ‘ভুল হিসাব’ করে কোনো হামলা চালায়, তাহলে ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ৮ সন্ত্রাসী নিহত

শর্ত পূরণের আগ পর্যন্ত হরমুজ খুলবে না: ইরান

যুক্তরাষ্ট্রে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই ও আলোচনা নিয়ে ইরানের নতুন বার্তা

এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আজ একসঙ্গে প্রেসিডেন্সি, পার্লামেন্ট ও সরকার বেছে নেবে বসনিয়া

যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা

গাজার ভোটারদের প্রথম চাওয়া চাকরি ও নিরাপত্তা

পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে উদ্বেগে ভারত

ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে নিহত ১৩১৮