হোম > বিশ্ব

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আল-জাজিরা

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম কিছুটা বেড়েছে। এতে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশা কিছুটা কমেছে।

ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ ডলারে।

এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে গিয়েছিল। এতে আন্তর্জাতিক বাজারের এই বেঞ্চমার্ক তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ায় দাম।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এর দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে।

এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমেছিল। এতে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন এই বেঞ্চমার্ক তেলের দাম।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। একই সঙ্গে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।

এএম

অভিবাসন ইস্যুতে মামদানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ট্রাম্প

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

পাকিস্তান-চীন সীমান্ত চুক্তিতে কেন ক্ষুব্ধ ভারত

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আলোচনায় যা গুরুত্ব পাবে

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

অনুমতি ছাড়া পাহাড়ে উঠে দুর্ঘটনায় পতিত পর্বতারোহীকে জরিমানা