হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হঠাৎ কেন সামরিক আইন জারি করলেন, এখন সামনে কী

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় গতকাল মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েন দেশটির অধিবাসীরা। প্রায় ৫০ বছরের মধ্যে এশিয়ার গণতান্ত্রিক এ দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা ছিল এটিই প্রথম।

গতকাল রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অপ্রত্যাশিত সিদ্ধান্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন সুক। এর পেছনে যুক্তি হিসেবে ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ ও উত্তর কোরিয়া থেকে হুমকির কথা জানান তিনি।

তবে দ্রুতই এটা পরিষ্কার হয়ে ওঠে, বাইরের কোনো হুমকিতে নয়; বরং নিজস্ব রাজনৈতিক ঝামেলার জেরেই এ সিদ্ধান্ত নেন ইউন সুক।

এখনো, ওই ঘটনার প্রতিবাদে পার্লামেন্টের বাইরে গতকাল রাতেই সমবেত হন হাজারো মানুষ। একই সময় প্রেসিডেন্টের ওই পদক্ষেপ জরুরি এক ভোটাভুটির মাধ্যমে আটকে দিতে পার্লামেন্টে ছুটে যান বিরোধীদলীয় আইনপ্রণেতারা।

পার্লামেন্টে আইনপ্রণেতাদের ভোটে হেরে প্রেসিডেন্ট ইউন কয়েক ঘণ্টা পরই আবার হাজির হন। জানান ওই রায় মেনে নেওয়ার কথা। সেই সঙ্গে ঘোষণা দেন সামরিক আইন প্রত্যাহারের।

এখন, ইউন সুক সম্ভাব্য ইম্পিচমেন্ট (অভিশংসন) ও এর ধারাবাহিকতায় এমনকি নিজ দল থেকেই বহিষ্কারের শিকার হতে পারেন।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২